সর্বশেষ

কুয়েতে নারী রোগীকে যৌন হয়রানির দায়ে প্রবাসী চিকিৎসক গ্রেফতার

Gulfnewsimport20210615stock jailCity ads Investment (1)

কুয়েতের একটি সরকারি হাসপাতালে কর্মরত এক মিশরীয় অ্যানেসথেসিওলজিস্টকে অজ্ঞান রোগীর ওপর যৌন নিপীড়নের দায়ে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে দেশটির অপরাধ আদালত। সাজা ভোগের পর তাকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

বিচারক আল দুওয়াইহি মুবারক আল দুওয়াইহির সভাপতিত্বে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় চিকিৎসককে দোষী সাব্যস্ত করেন। অভিযোগ অনুযায়ী, অপারেশন থিয়েটারে অজ্ঞান অবস্থায় থাকা এক নারী রোগীকে যৌন হয়রানি করেন তিনি।

মামলার শুনানিতে রোগীর আনুষ্ঠানিক অভিযোগপত্র, সাক্ষীদের জবানবন্দি, অপরাধ তদন্ত সংস্থার প্রতিবেদন এবং অভিযুক্তের স্বীকারোক্তি আদালতে উপস্থাপন করা হয়। এসব প্রমাণ পর্যালোচনা করে আদালত দোষী সাব্যস্তের সিদ্ধান্ত দেয়।

অভিযোগপত্রে বলা হয়, অপারেশন চলাকালে রোগীর অচেতন অবস্থা কাজে লাগিয়ে চিকিৎসক ওই অপকর্ম করেন। রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পরও তিনি ফোনে যোগাযোগ করে ফ্লার্টপূর্ণ মন্তব্য করেন এবং প্রয়োজনে ব্যথানাশক দেওয়ার প্রস্তাব দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, পেশাগত অবস্থান ও দায়িত্বের অপব্যবহার করে অভিযুক্ত যে কাজ করেছেন, তা বিশ্বাসভঙ্গের গুরুতর উদাহরণ এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় কঠোর শাস্তি প্রাপ্য ছিল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup