সর্বশেষ

ইসরায়েলের তিন গুরুত্বপূর্ণ স্থাপনায় ‘সফল’ ড্রোন হামলা

'successful' drone attacks on three key israeli sitesProbashir city Popup 19 03

ইসরায়েলের লড, বীরশেবা ও আশকেলনে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা (আনসারুল্লাহ)। শুক্রবার (৮ আগস্ট) শাফাক নিউজকে দেওয়া এক বিবৃতিতে তারা এ দাবি জানায়।

হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি বলেন, তাদের ড্রোন বাহিনী তিনটি বিশেষ অভিযান চালিয়েছে। প্রথম ড্রোনটি তেল আবিবের লড বিমানবন্দর (বেন গুরিয়ন) লক্ষ্য করে হামলা চালায়, আর বাকি দুটি বীরশেবা ও আশকেলনের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। তার দাবি, সব হামলাই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে।

তিনি আরও সতর্ক করে বলেন, ইসরায়েলি বন্দরে কার্যরত সব আন্তর্জাতিক কোম্পানি যদি অবিলম্বে ব্যবসা বন্ধ না করে, তবে এসব বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজও হামলার লক্ষ্যবস্তু হবে—গন্তব্য যেখানেই হোক না কেন।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া সন্দেহজনক দুটি ড্রোন তারা মাঝপথেই আটকেছে, তবে এ ঘটনায় সাইরেন বাজানো হয়নি।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে হুতিরা ইসরায়েলের দিকে ডজনের বেশি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03