সর্বশেষ

কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

Bangladeshi expatriate killed in road accident in qatarProbashir city Popup 19 03

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক প্রবাসী যুবক মো. রায়হান (২২)। সোমবার (২১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় এবং কাতারের স্থানীয় সময় বিকেল ৫টায় সাহানীয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, রায়হান ২০২২ সালে বেতাগী রহমানিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। তিনি দুই ভাইয়ের মধ্যে ছোট এবং অবিবাহিত ছিলেন। দেড় বছর আগে বড় ভাইয়ের সহায়তায় কাতারে পাড়ি জমান এবং হোমসালাল মোহাম্মদ এলাকায় বসবাস করছিলেন। সেখানে তিনি নিজের কেনা গাড়ি ব্যবহার করে ফুড ডেলিভারির কাজ করতেন।

রায়হানের চাচাতো ভাই ও কাতার প্রবাসী হাসান জানান, ঘটনার দিন রায়হান ফুড ডেলিভারির সময় তার চলন্ত গাড়িকে পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়, যার চালক ছিলেন এক পাকিস্তানি নাগরিক। ধাক্কার ফলে রায়হান গাড়ি থেকে ছিটকে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়হানের মরদেহ বর্তমানে কাতারের হামেদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার চাচা আবু সায়ীদ জানান, পুলিশি আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে, তবে এতে কিছুদিন সময় লাগতে পারে। তিনি আরও বলেন, চার-পাঁচ বছর আগে বড় ভাই কাতারে গিয়েছিলেন, পরে রায়হানও সেখানে যান এবং কাজের জন্য ড্রাইভিং লাইসেন্স গ্রহণ ও গাড়ি কিনে স্বনির্ভরভাবে কাজ শুরু করেন।

প্রবাসে তরুণ রায়হানের এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে এনে যথাযথ মর্যাদায় দাফনের দাবি জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03