সর্বশেষ

আমিরাতে কর্মস্থলে স্ট্রোক করে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Bangladeshi expatriate dies of stroke at work in uaeCity ads Investment (1)

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ মহিন উদ্দিন (৫০) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের উত্তর গোপালঘাট্টা গ্রামের বাসিন্দা এবং নুরুল হকের ছেলে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে কর্মস্থলে হঠাৎ স্ট্রোক করলে তাকে তাৎক্ষণিকভাবে আবুধাবির শেখ খলিফা হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিন উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই তাজু উদ্দিন, যিনি বর্তমানে আবুধাবিতেই কর্মরত আছেন। তিনি জানান, হাসপাতালে প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ সেন্ট্রাল মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ দ্রুত দেশে পাঠাতে প্রয়োজনীয় আইনি ও কাগজপত্রের প্রক্রিয়া চলছে বলে জানান তাজু উদ্দিন। প্রবাসী মহিন উদ্দিনের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03