সর্বশেষ

প্রবাসীদের যে সুখবর দিল আমিরাত

The good news that the emirates gave to expatriatesProbashir city Popup 19 03

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বর্তমানে নতুন করে রেমিট্যান্স ফি বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ব্যাংক ও মানি এক্সচেঞ্জ খাতের শীর্ষ কর্মকর্তারা। ২০২৪ সালের মে মাসে এক দফা ফি বাড়ানো হলেও ভবিষ্যতে এমন উদ্যোগের সম্ভাবনা খুবই কম। গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

Ngkrh7 1752231670

জয় অলুক্কাস গ্রুপের চেয়ারম্যান জয় অলুক্কাস বলেন, বছরের শুরুতে কেন্দ্রীয় ব্যাংক কিছু মানি এক্সচেঞ্জ হাউজকে ১৫ শতাংশ পর্যন্ত ফি বাড়ানোর অনুমতি দিলেও, এখনকার প্রতিযোগিতামূলক বাজারে নতুন করে ফি বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। তার মতে, রেমিট্যান্স গ্রাহকদের ওপর অতিরিক্ত চাপ দিলে আস্থা হারানোর ঝুঁকি তৈরি হবে। তিনি বলেন, “রেমিট্যান্স শুধু টাকা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে প্রবাসীদের ভালোবাসা ও দায়িত্ববোধ।”

এদিকে রেমিট্যান্স ফি আবার বাড়তে পারে—এই আশঙ্কায় ছিলেন আমিরাতের প্রবাসী সম্প্রদায়, বিশেষ করে ভারত, ফিলিপাইন, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকরা। কারণ, ২০২৫ সালের শুরুতে ডলারের মূল্য কিছুটা কমে যাওয়ায় স্থানীয় মুদ্রায় প্রাপ্ত অর্থের পরিমাণও হ্রাস পায়। এর মধ্যে ফি বাড়লে প্রবাসীদের আর্থিক ক্ষতির আশঙ্কা ছিল।

সম্প্রতি কিছু ব্যাংক আন্তর্জাতিক মানি ট্রান্সফার ফি পরিবর্তনের বার্তা দিলেও তা ভারত, ফিলিপাইন, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিসর ও যুক্তরাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে স্পষ্ট করা হয়। এই সিদ্ধান্ত অনেক প্রবাসীর জন্য স্বস্তির খবর হয়ে এসেছে।

বর্তমানে ইউএই-তে গড় রেমিট্যান্স ফি ভারতীয়দের জন্য এক হাজার দিরহাম পর্যন্ত ১৮ দিরহাম, এরপর ২৫ দিরহাম এবং বাংলাদেশি ও ফিলিপিনোদের জন্য গড়ে ২০ দিরহাম করে ধার্য রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই হারই এখনকার বাজার পরিস্থিতিতে গ্রহণযোগ্য ও স্থিতিশীল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03