সর্বশেষ

আরব আমিরাতে ৮০ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

Bangladeshi expatriate wins tk 800 million lottery in uaeCity ads Investment (1)

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‍্যাফেল ড্রতে বিপুল অঙ্কের পুরস্কার জিতেছেন মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল নামে এক বাংলাদেশি প্রবাসী। ২৫ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকার সমান, জিতে তিনি হয়েছেন এ ড্রয়ের সর্বশেষ গ্র্যান্ড উইনার।

চার দশকের কাছাকাছি বয়সী এই ইলেকট্রিশিয়ান গত ১৪ বছর ধরে আবুধাবিতে কাজ করছেন। দীর্ঘ ১২ বছর ধরে নিয়মিতভাবে বিগ টিকিট কিনে আসছিলেন বেলাল ও তার পাঁচ বন্ধু। অবশেষে গত ২৪ জুন আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে কেনা সিরিজ ২৭৬-এর ০৬১০৮০ নম্বর টিকিট তাকে এনে দেয় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

বিজয়ের খবর জানতে পেরে আবেগে কাঁপছিলেন বেলাল। তিনি বলেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না। এটা যেন স্বপ্নের মতো।” ড্রয়ের উপস্থাপকরা প্রথমে তাকে ফোনে না পেলেও পরে বিগ টিকিট কর্তৃপক্ষ যোগাযোগে সক্ষম হয়।

পুরস্কারের অর্থ কীভাবে ব্যয় করবেন সে প্রসঙ্গে বেলাল জানান, বন্ধুদের সঙ্গে সমানভাবে ভাগ করে নেবেন অর্থটি। নিজের অংশ দিয়ে প্রথমেই বাংলাদেশে পরিবারের জন্য একটি বাড়ি নির্মাণের ইচ্ছার কথা জানান তিনি। তবে পুরো অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চান।

বেলাল আরও বলেন, “বিগ টিকিট আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। আমি ভবিষ্যতেও টিকিট কিনে যাব। কারণ এটি আমার স্বপ্নকে ছুঁয়ে দিয়েছে।” উল্লেখ্য, গত মাসেও এক বাংলাদেশি ও এক আমিরাতি নাগরিক বিগ টিকিটে উল্লেখযোগ্য পুরস্কার জিতেছিলেন। এ যেন মধ্যপ্রাচ্যের লটারি জগতে বাংলাদেশিদের উজ্জ্বল উপস্থিতির আরেক নিদর্শন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup