সর্বশেষ

সৌদি-ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ফোনালাপ

Top saudi iranian military officials hold phone conversationProbashir city Popup 19 03

ইরান ও সৌদি আরবের মধ্যে সামরিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি সম্প্রতি সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। রোববার (২৯ জুন) সৌদি আরবের সরকারি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।

ফোনালাপে উভয় পক্ষ প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের প্রতিরক্ষা নেতৃত্ব পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয় বাড়ানোর ব্যাপারে গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ইরানের সাবেক সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি সম্প্রতি ইসরাইলি হামলায় নিহত হন। তার পরদিনই, ১৩ জুন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নতুন সামরিক প্রধান হিসেবে মেজর জেনারেল মুসাভিকে নিয়োগ দেন। এই ফোনালাপ তার দায়িত্ব গ্রহণের পর সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে প্রথম যোগাযোগ।

গত ১৩ জুন থেকে ইসরাইল ইরানে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। তেহরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাসহ আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পরে, যুক্তরাষ্ট্রও ইসরাইলের পক্ষ নিয়ে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানে তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

জবাবে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ নামক অভিযানে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে ইসরাইলের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২৪ জুন এই যুদ্ধের অবসান ঘটে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03