সর্বশেষ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিরতির মধ্যেই আরেক দেশে ভয়াবহ বিস্ফোরণ

Amidst a ceasefire in the middle east, a terrible explosion occurred in another countryProbashir city Popup 19 03

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের লাতাকিয়া প্রদেশে ভয়াবহ সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির কুরফায়েস গ্রাম সংলগ্ন এলাকায় বুধবার (২৫ জুন) গভীর রাতে অন্তত ১০টি শক্তিশালী বিস্ফোরণ অনুভূত হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানায়, বিস্ফোরণগুলো মূলত এমন স্থাপনাগুলোকেই লক্ষ্য করে ঘটানো হয়েছে, যেগুলো সিরিয়ার ক্ষমতাসীন আল জোলানি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত বিদেশি জঙ্গি গোষ্ঠীগুলোর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। আল মায়াদিন টিভির তথ্যমতে, হামলার লক্ষ্যবস্তু ছিল তথাকথিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন ইউনিটের সঙ্গে জড়িত অবকাঠামো।

স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বিস্ফোরণগুলো এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের বহু এলাকায় কেঁপে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

তবে এখনো পর্যন্ত এই হামলার জন্য কোনো পক্ষ দায় স্বীকার করেনি এবং হতাহতের নির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা যায়নি। সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে এবং বিস্ফোরণগুলোর উৎস শনাক্তে কাজ করছে।

এ ঘটনায় সিরিয়ার ভেতরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতি বা অভিযুক্ত পক্ষ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03