সর্বশেষ

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি শুরু

Iran israel ceasefire beginsCity ads Investment (1)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে তিনি লেখেন, “যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।”

তবে ট্রাম্পের ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত ইরান বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আসেনি। যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে তারা জানতে পেরেছে।

দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে—যুদ্ধবিরতি কার্যকর হবে যদি উভয় পক্ষই তা মেনে চলে। তবে ওই কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ শীর্ষ কোনো নেতার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

এর আগে সোমবার ট্রাম্প জানিয়েছিলেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১২ ঘণ্টা চলবে। সফলভাবে বাস্তবায়ন হলে, এটিকেই চূড়ান্ত যুদ্ধ সমাপ্তি হিসেবে বিবেচনা করা হবে।

তবে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও মঙ্গলবার সকালে ইসরায়েলে নতুন করে হামলার খবর পাওয়া গেছে। এতে অন্তত চারজন নিহত ও বহু মানুষ আহত হন। ইসরায়েলের সেনাবাহিনী (আইডিএফ) বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করেছে, যা যুদ্ধবিরতির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup