সর্বশেষ

এবার ইসরায়েলি বিমানবন্দরে পাল্টা হামলা চালাল ইরান

Iran retaliates against israeli airportCity ads Investment (1)

যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর পাল্টা জবাবে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি কৌশলগত স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। রোববার (২২ জুন) এ হামলার তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে।

প্রতিবেদনে বলা হয়, তেল আবিব শহরে বিমান হামলার সতর্ক সাইরেন বাজতে শুরু করে এবং জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসব হামলায় ইসরায়েলে অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা সংস্থাগুলো।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই হামলার দায়িত্ব নিয়েছে এবং দাবি করেছে যে তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সেনাঘাঁটি, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও একটি জৈবিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে তারা ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা পাওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় বলে জানায় আইডিএফ।

এই পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে এবং আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক মহল এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup