সর্বশেষ

ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

Iran executes another mossad spyProbashir city Popup 19 03

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে মাজিদ মোসায়েবি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার (২২ জুন) সকালে তাকে ফাঁসিতে ঝুলিয়ে এ রায় কার্যকর করা হয় বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগীয় সংবাদমাধ্যম ‘মিজান’।

প্রতিবেদনে বলা হয়, মাজিদ মোসায়েবির বিরুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ ও গোপনীয় রাষ্ট্রীয় তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাচার করার অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আদালত মৃত্যুদণ্ড দেন, যা পরবর্তীতে ইরানের সুপ্রিম কোর্টেও বহাল থাকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এ দণ্ড কার্যকর করা হয়।

এর আগে, চলতি মাসেই একই ধরনের অভিযোগে ইসমাইল ফকরি নামে আরেক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাকেও ইসরায়েলের মোসাদের পক্ষে কাজ করার অভিযোগে ১৭ জুন ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।

সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এবং পারস্পরিক হামলার প্রেক্ষাপটে দেশটিতে গুপ্তচরবিরোধী নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে তেহরান।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03