সর্বশেষ

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, ইসরায়েলে বন্ধ করা হলো সবকিছু

Us attacks iran, everything shoots down in israelProbashir city Popup 19 03

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে যুক্তরাষ্ট্রের সরাসরি ইরান হামলার মধ্য দিয়ে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২২ জুন) সকালে ঘোষণা দেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় তারা সফল হামলা চালিয়েছে।

এ হামলার বিষয়ে দখলদার ইসরায়েলের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, হামলাটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে পরিচালিত হয়েছে। তিনি বলেন, “সামরিক কৌশল অনুযায়ী উভয় দেশ একযোগে এই অভিযান চালিয়েছে।”

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পরপরই ইসরায়েলে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ডের পক্ষ থেকে সব ধরনের স্কুল ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ জনগণকে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে দেশটির সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে বলেও জানানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি পুরো অঞ্চলজুড়ে যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। কূটনৈতিকভাবে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03