সর্বশেষ

ইরানের তিন পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

Us attacks three iranian nuclear facilitiesCity ads Investment (1)

ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান স্থাপনাগুলোর ওপর এ হামলা সফলভাবে পরিচালিত হয়েছে। রোববার (২২ জুন) এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় বলেন, “আমরা ফোরদোতে পূর্ণমাত্রার বোমা হামলা চালিয়েছি এবং সব মার্কিন বিমান এখন নিরাপদে ফিরছে। এমন সুনির্দিষ্ট ও সফল অভিযান পরিচালনায় আমাদের সেনাদের অভিনন্দন।” তিনি আরও দাবি করেন, পৃথিবীর কোনো সেনাবাহিনী এ ধরনের অভিযান এত দক্ষতায় সম্পন্ন করতে পারত না।

এদিকে যুক্তরাষ্ট্রের এই হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য ‘অত্যন্ত বিপজ্জনক পরিণতি’ বয়ে আনতে পারে। ইস্তাম্বুলে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষ নিয়ে সক্রিয়ভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে তা তাদের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে।”

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও এর আগে এক টেলিভিশন ভাষণে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলে যুক্তরাষ্ট্র এমন ক্ষতির মুখোমুখি হবে, যা তারা কখনো পূরণ করতে পারবে না।”

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে, যার পরিণতিতে একটি পূর্ণমাত্রার আঞ্চলিক সংঘাতের ঝুঁকি দেখা দিয়েছে। কূটনৈতিক মহলে এই পরিস্থিতি মোকাবেলায় দ্রুত সংলাপের আহ্বান উঠছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup