সর্বশেষ

ইরানে ব্যাপক হামলা, ৫ বিপ্লবী গার্ড নিহত

Massive attack in iran, 5 revolutionary guards killedProbashir city Popup 19 03

ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২১ জুন) ইরানের খোরামাবাদ শহরে চালানো ওই বিমান হামলায় শহরের একাধিক স্থাপনা ধ্বংস হয় বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম।

নিহতদের মধ্যে রয়েছেন আইআরজিসি’র ড্রোন ইউনিটের নতুন দায়িত্বপ্রাপ্ত উপ-কমান্ডার, যিনি মূল কমান্ডারের মৃত্যুর পর থেকে ড্রোন হামলার নেতৃত্ব দিয়ে আসছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, নিহত আমিন পুর জোদখি ছিলেন দক্ষিণ-পশ্চিম ইরান থেকে শত শত মনুষ্যবিহীন বিমান (ড্রোন) ইসরায়েলের দিকে পরিচালনার মূল পরিকল্পনাকারী।

এদিকে, আরও একটি পৃথক হামলায় ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিনি শাখার কমান্ডার সাইদ ইজাদি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে ইজাদিকে টার্গেট করে বিমান হামলা চালানো হয়।

মন্ত্রী কাটজ আরও বলেন, হামাসের ৭ অক্টোবরের হামলার পেছনে ইজাদির অর্থ ও অস্ত্র সহায়তা ছিল। তার মৃত্যু ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক বাহিনীর জন্য তাৎপর্যপূর্ণ সাফল্য। তিনি বলেন, “আমরা আমাদের নিহত ও অপহৃতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করবো। আমাদের হাত পৌঁছাবে সব শত্রুর কাছে।”

এই হামলা ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার নতুন মাত্রা যুক্ত করেছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03