সর্বশেষ

ইরানের পরমাণু প্রকল্প রক্ষার দায়িত্ব নেবেন রাশিয়া

Russia to take responsibility for protecting iran's nuclear programCity ads Investment (1)

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে, যেখানে উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলোকে নিশানা করছে, অন্যদিকে তেহরানও ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা হামলা চালাচ্ছে। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ত হওয়ার আশঙ্কা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

এই প্রেক্ষাপটে ইরানের পরমাণু কর্মসূচিকে সুরক্ষিত রাখতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানায়, পুতিন ইরানকে একটি প্রস্তাব দিয়েছেন যাতে রাশিয়া তাদের পরমাণু কার্যক্রম নিজের তত্ত্বাবধানে পরিচালনা করতে পারে, তবে তা ইরানের সম্মতির ভিত্তিতেই হবে।

পুতিন জানান, ইরানের বুশেহার শহরে দুটি পারমাণবিক রিঅ্যাক্টরের নির্মাণকাজে রাশিয়ান বিজ্ঞানীরা নিয়োজিত আছেন। তিনি আরও বলেন, এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও আলোচনা হয়েছে এবং নেতানিয়াহু আশ্বাস দিয়েছেন যে ইসরায়েল বুশেহার এলাকায় হামলা চালাবে না।

রাশিয়া থেকে ইরানে অস্ত্র সরবরাহের বিষয়ে এক প্রশ্নের জবাবে পুতিন স্পষ্ট করেন, জানুয়ারিতে দুই দেশের মধ্যে একটি চুক্তি হলেও তাতে অস্ত্র সরবরাহের কোনো বিষয় নেই। তাছাড়া, ইরান এখন পর্যন্ত রাশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের অস্ত্র চায়নি।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ইরানের নিরাপত্তা এবং ইসরায়েলের উদ্বেগ – উভয় বিষয়কেই গুরুত্ব দিচ্ছি। আমাদের লক্ষ্য হলো এমন একটি সমাধান খোঁজা, যাতে ইরান শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে এবং ইসরায়েলও নিরাপদ বোধ করে।’

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup