সর্বশেষ

কাতারে মার্কিন ঘাঁটিতে প্রবেশে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ

Us restricts access to us base in qatarProbashir city Popup 19 03

মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারে যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে মার্কিন কূটনীতিক ও কর্মীদের প্রবেশ সাময়িকভাবে সীমিত করা হয়েছে। এ ছাড়া দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে ওয়াশিংটন।

প্রসঙ্গত, কাতারের আল-উদেইদ ঘাঁটি হচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা, যেখান থেকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই আঞ্চলিক সামরিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই সিদ্ধান্ত এমন এক সময় এসেছে, যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্র সামরিকভাবে জড়াবে কি না, তা নিয়ে নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করছেন।

960px al udeid air base

এরই মধ্যে ইরান সতর্ক করে জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়ায়, তবে তারা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক ঘাঁটি ও সম্পদের ওপর পাল্টা হামলা চালাবে।

বিশ্লেষকরা বলছেন, এই হুমকি বাস্তবায়িত হলে পুরো অঞ্চলে মার্কিন স্বার্থ ও নিরাপত্তা ব্যবস্থা চরম ঝুঁকির মধ্যে পড়তে পারে। এমন পরিস্থিতিতে আল-উদেইদ ঘাঁটিতে প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্তকে একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে দেখছেন অনেকে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03