সর্বশেষ

আয়রন ডোম চুরমার, ইসরায়েলি সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইরান

Iron dome collapses, iran demolishes israeli headquartersCity ads Investment (1)

ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ ভেদ করে তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, ইসরায়েলের দফায় দফায় বিমান হামলার জবাবে তারা এই প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে। ভারতের গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আয়রন ডোম হলো ইসরায়েলের অন্যতম গর্বের প্রতীক—এ এমন প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুর ক্ষেপণাস্ত্র কিংবা রকেট লক্ষ্যবস্তুতে পৌঁছার আগেই আকাশেই ধ্বংস করতে পারে। কিন্তু সাম্প্রতিক হামলায় ইরান এই প্রতিরক্ষা বলয় ভেদ করে তাদের ক্ষেপণাস্ত্র সরাসরি তেল আবিবের প্রাণকেন্দ্রে আঘাত হানাতে সক্ষম হয়।

দ্য টাইমসের যাচাইকৃত একটি ভিডিওতে দেখা গেছে, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তর সংলগ্ন এলাকায় আঘাত হানে। ভিডিওতে প্রথমে একটি বিকট শব্দ, এরপর আগুনের গোলা এবং আলোঝলমলে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ওই দৃশ্য।

উক্ত ভিডিওর ১৯ সেকেন্ডের ক্লিপে দেখা যায়, আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। ক্ষেপণাস্ত্রটি চোখের পলকে তেল আবিবের কিরিয়া এলাকার মার্গানিট টাওয়ারের আশপাশে বিস্ফোরিত হয়, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রয়েছে।

এর আগে শুক্রবার সকালে ইসরায়েল ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র ও সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালায়। এতে বেশ কয়েকজন ইরানি সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন বলে দাবি করে তেহরান। এরপরই ইসরায়েলের ভূখণ্ডে পাল্টা হামলার মাধ্যমে জবাব দেয় ইরান।

বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হামলা কেবল ইসরায়েল-ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তাকে নতুন করে হুমকির মুখে ফেলছে। বিশেষ করে আয়রন ডোমের মতো বহু স্তরবিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের হামলা পৌঁছানো ইসরায়েলের সামরিক কৌশলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup