সর্বশেষ

ইরানের হামলায় মর্মান্তিক ক্ষতি হচ্ছে : নেতানিয়াহ

ImageProbashir city Popup 19 03

ইরানের সাম্প্রতিক হামলায় ইসরায়েল বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১৮ জুন (বুধবার) এক ভিডিও ভাষণে তিনি বলেন, “আমরা মর্মান্তিক ক্ষতি ভোগ করছি। ইরানের আক্রমণে ইসরায়েল বহু ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে।” তাঁর এই বক্তব্যটি প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরায়েল ও আনাদোলু এজেন্সি।

নেতানিয়াহু তার ভাষণে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, “গত রাতসহ আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। আমাদের মধ্যে অত্যন্ত উষ্ণ ও বন্ধুসুলভ আলোচনা হয়েছে। তিনি ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।”

ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে নেতানিয়াহু বলেন, দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট দৃঢ় রয়েছে। জনগণ সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং ইসরায়েলের শক্তি এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি।

তিনি আরও উল্লেখ করেন, গাজা উপত্যকায় লড়াই তীব্রতর হচ্ছে। হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া হবে যতক্ষণ না বন্দিদের মুক্ত করা যায় এবং এই সংগঠন সম্পূর্ণভাবে পরাস্ত হয়।

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। অপরদিকে ইরানের গণমাধ্যমের দাবি অনুযায়ী, ইসরায়েলি হামলায় ইরানে নিহত হয়েছে ৫৮৫ জন এবং আহতের সংখ্যা ১,৩০০ ছাড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টসের হিসাব মতে, ইরানে নিহতের সংখ্যা ৬৩৯ জনে পৌঁছেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03