সর্বশেষ

কাতারের আমিরকে ইরানের প্রেসিডেন্টের গোপন চিঠি

Secret letter from iranian president to qatar's emirProbashir city Popup 19 03

ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের মধ্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বার্তাটি একটি গোপন চিঠির মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। বুধবার (১৮ জুন) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে, যদিও চিঠির বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।

এই বার্তা হস্তান্তরের সময় কাতারে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি সালেহাবাদি এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ধারণা করা হচ্ছে, চিঠির মাধ্যমে ইসরায়েলি হামলা মোকাবিলায় কূটনৈতিক সহায়তা চাওয়া হতে পারে কিংবা আঞ্চলিক সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়ে থাকতে পারে।

এদিকে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, “ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ ও শান্তি—দুটোরই বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেবে। এই জাতি কখনোই হুমকির মুখে আত্মসমর্পণ করবে না।” তাঁর এই বক্তব্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয়।

খামেনি আরও বলেন, ইসরায়েল ইরানে হামলা চালিয়ে গুরুতর ভুল করেছে এবং এর জন্য তাদের জবাবদিহি করতে হবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকেও হুঁশিয়ার করে বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে আমেরিকাকে অপূরণীয় ক্ষতির মুখে পড়তে হবে।

ইসরায়েল বর্তমানে ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। পাল্টা জবাবে ইরানও দখলদার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে।

ভাষণে ইরানি জনগণের প্রশংসা করে খামেনি বলেন, ‘ইহুদিবাদী শত্রুর আগ্রাসনের মুখে ইরানিরা যে ধৈর্য, সাহস ও সময়োপযোগী আচরণ দেখিয়েছে, তা জাতির উন্নতি এবং যুক্তিবাদ ও আধ্যাত্মিকতার ধারাবাহিকতার পরিচায়ক।’ তিনি বলেন, ইরান কখনোই ভয়ভীতিতে পথ হারাবে না।

আরও দেখুন:

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03