সর্বশেষ

ইসরায়েলি পাইলটরা কি আসলেই বিদ্রোহ করছে?

Are israeli pilots really rebellingCity ads Investment (1)

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। ভিডিওটির শিরোনামে দাবি করা হয়, ‘ইসরায়েলি পাইলটদের বিদ্রোহ শুরু, বিমানবন্দর ও সামরিক ক্যাম্প ছেড়ে পালাচ্ছে তারা।’ ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যে অনেকেই ভিডিওটিকে সাম্প্রতিক পরিস্থিতির প্রমাণ হিসেবে উপস্থাপন করছেন।

তবে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম ‘রিউমর স্ক্যানার’-এর অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটির সঙ্গে সাম্প্রতিক কোনো যুদ্ধ বা পাইলট বিদ্রোহের সম্পর্ক নেই। এটি ২০২৪ সালের ৬ নভেম্বর ইসরায়েলের এক অভ্যন্তরীণ বিক্ষোভের সময় ধারণ করা একটি পুরনো ভিডিও।

ভিডিওটিতে দেখা যায়, ইসরায়েলের আয়ালন সাউথ মহাসড়কে আগুন নেভাতে ফায়ার এক্সটিংগুইশার হাতে এগিয়ে যাচ্ছেন সীমান্ত পুলিশের সদস্যরা। পেছনে অবস্থান করছেন শত শত বিক্ষোভকারী। মূলত, এটি ছিল একটি গণআন্দোলনের অংশ, যেখানে নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।

এই ভিডিও প্রথমে সাংবাদিক বার পেলেগ তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করেন। পরে Liveuamap নামের একটি সংবাদ ও তথ্যভিত্তিক ওয়েবসাইটেও ভিডিওটির সত্যতা যাচাই করে জানানো হয়, এটি কোনো পাইলট বিদ্রোহ বা সেনা শিবির ত্যাগের দৃশ্য নয়।

ফলে স্পষ্টভাবে বলা যায়, ভিডিওটি বিভ্রান্তিকরভাবে পরিবেশন করা হয়েছে এবং এর মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। ইসরায়েলি পাইলটদের বিদ্রোহ বা সামরিক ঘাঁটি ত্যাগের দাবির সঙ্গে এই ভিডিওর কোনো বাস্তব সম্পর্ক নেই।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup