সর্বশেষ

ইরানের হামলায় জ্বলছে ইসরায়েলি মোসাদের হেডকোয়ার্টার

Israeli mossad headquarters burns in iranian attackProbashir city Popup 19 03

ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা আমান ও গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ভোরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ। হামলার পর মোসাদের সদরদপ্তরে অগ্নিকাণ্ডের একটি ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করেছে। এতে বলা হয়, আইআরজিসির অ্যারোস্পেস ইউনিট ইসরায়েলের গোয়েন্দা কাঠামোর ওপর “কার্যকর ও সফল” আঘাত হেনেছে।

আইআরজিসি জানিয়েছে, অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় সুরক্ষিত থাকা সত্ত্বেও ইসরায়েলের হার্জেলিয়া শহরে অবস্থিত মোসাদ ও আমানের সদরদপ্তরে নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলায় মোসাদের একটি ভবনে আগুন ধরে যায়।

এ হামলাকে ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’-এর অংশ হিসেবে উল্লেখ করে আইআরজিসি বলেছে, এটি ইসরায়েলের আগ্রাসনের জবাবে পরিচালিত প্রতিশোধমূলক আঘাত, যার উদ্দেশ্য দখলদার শক্তিকে লক্ষ্য করে বেদনাদায়ক বার্তা দেওয়া।

ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা যায়, তেলআবিব মহানগরীর বিভিন্ন স্থানে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যার মধ্যে একটি হার্জেলিয়া শহরে বিস্ফোরিত হয়। এই উপকূলীয় শহরেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ গোয়েন্দা অবকাঠামো অবস্থিত।

উল্লেখ্য, ইসরায়েল-ইরান সংঘাত বর্তমানে পঞ্চম দিনে প্রবেশ করেছে। গত শুক্রবার ইসরায়েল প্রথম ইরানে হামলা চালায়, যার জবাবে ইরান ধারাবাহিকভাবে পাল্টা আঘাত হানছে। দুই দেশের মধ্যে এই পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03