সর্বশেষ

ইসরায়েলি হামলায় আইআরজিসির নতুন প্রধান কমান্ডার নিহত

Irgc's new top commander killed in israeli strikeProbashir city Popup 19 03

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান কমান্ডার আলী শাদমানি নিহত হয়েছেন। এর আগে গত সপ্তাহে খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের সাবেক প্রধান ঘোলাম আলী রশিদ নিহত হওয়ার পর শাদমানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

মঙ্গলবার (১৭ জুন) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল তেহরানে এক হামলা চালিয়ে শাদমানিকে হত্যা করেছে। তাকে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তেহরানজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

ইতিপূর্বে ইসরায়েলি আক্রমণে নিহত হন ইরানি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি। তিনি ইরান-ইরাক যুদ্ধের অভিজ্ঞ কমান্ডার হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন এবং খামেনির সরাসরি অধীনে কাজ করতেন। একই হামলায় নিহত হন অপারেশনস বিভাগের উপপ্রধান মেহেদি রাবানি ও গোয়েন্দা বিভাগের উপপ্রধান গোলামরেজা মেহরাবি।

এছাড়াও, আইআরজিসির মহাকাশ বিভাগের আটজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হন তেহরানের একটি ভূগর্ভস্থ বাংকারে এক বৈঠক চলাকালীন। তাদের মধ্যে অন্যতম ছিলেন মহাকাশ শাখার প্রধান আলি আকবর হাজিজাদেহ এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটের শীর্ষ কর্মকর্তারা।

ইসরায়েলের এই ধারাবাহিক আক্রমণে ইরানের সামরিক নেতৃত্বে চরম ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03