সর্বশেষ

মধ্যপ্রাচ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষে ২১ মুসলিম দেশ

21 muslim countries support nuclear disarmament in the middle eastCity ads Investment (1)

মিসরের নেতৃত্বে গঠিত ২১টি মুসলিম দেশের একটি জোট ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এই জোট অবিলম্বে উত্তেজনা প্রশমনের পাশাপাশি মধ্যপ্রাচ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

জোটটি ‘মধ্যপ্রাচ্যের সবাই’—এই ভাষায় ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচির প্রতি ইঙ্গিত করে বলেছে, শুধু ইরান নয়, ইসরায়েলকেও অবশ্যই পরমাণু অস্ত্র প্রাপ্তি বা ব্যবহারের পরিকল্পনা থেকে সরে আসতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সংঘাত ভয়াবহ রূপ নিতে পারে, তাই অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজন। একইসঙ্গে তারা অঞ্চলজুড়ে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-তে যোগদানের জন্য সংশ্লিষ্ট সব রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।

এই বিবৃতিতে স্বাক্ষর করেছে ২১টি মুসলিম রাষ্ট্র—আলজেরিয়া, বাহরাইন, ব্রুনাই, চাদ, কোমোরোস, জিবুতি, মিসর, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

অন্যদিকে, কানাডার জি-৭ সম্মেলনে অংশ নিতে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধবিরতি পরিকল্পনা পেশ করেছে। সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে পারে, তবে সেটি অত্যন্ত ইতিবাচক অগ্রগতি হবে।

মাখোঁ একইসঙ্গে ইরান-ইসরায়েল সংঘাতে বেসামরিক মানুষের উপর হামলা বন্ধের আহ্বান জানান এবং কূটনৈতিক সমাধানের পথে অগ্রসর হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup