সর্বশেষ

ইসরায়েলের চতুর্থ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

Iran claims to have shot down a fourth israeli f 35 fighter jetCity ads Investment (1)

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নুর নিউজ জানিয়েছে, ইসরায়েলের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে তেহরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী। এটি তাবরিজ শহরের আকাশসীমায় ধ্বংস করা হয় বলে জানানো হয়েছে। এর মাধ্যমে ইরান দাবি করছে, এখন পর্যন্ত তারা চারটি এফ-৩৫ বিমান ভূপাতিত করেছে।

এর আগেও ইরান আরও তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করে। তবে এসব দাবি অস্বীকার করেছে ইসরায়েল। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো যুদ্ধবিমান হারানোর খবর পাওয়া যায়নি। বরং তারা দাবি করেছে, ইরানের তথ্য “মিথ্যা ও বিভ্রান্তিকর”।

ইতিমধ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক বার্তা দিয়ে বলেছেন, ইরান যুদ্ধ চায় না, তবে আক্রমণের ‘আনুপাতিক’ জবাব দিতে তারা প্রস্তুত। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে এসব কথা বলেন।

পেজেশকিয়ান আরও বলেন, ইসরায়েলি আগ্রাসনে ইরানের বেসামরিক নাগরিক, বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তারা প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, ‘এই যুদ্ধ আমরা শুরু করিনি, তবে প্রতিটি আঘাতের যথাযথ জবাব দেওয়া হবে।’

এছাড়া, পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, ইরানের অবস্থান নির্ভর করছে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হওয়ার ওপর। আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক মহলের দায়িত্বশীল ভূমিকা আশা করছে তেহরান।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup