সর্বশেষ

দুবাইয়ের ৬৭তলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

Massive fire breaks out in 67 story building in dubaiCity ads Investment (1)

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মারিনা এলাকায় অবস্থিত ৬৭ তলা আবাসিক ভবন ‘মারিনা পিনাকল’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) গভীর রাতে আগুন লাগে বলে জানা গেছে।

দুবাইয়ের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ভবনটিতে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা ছয় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৭৬৪টি অ্যাপার্টমেন্টে বসবাসরত প্রায় ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

Fire2

দুবাই সরকারের মিডিয়া অফিস (ডিএমও) একাধিক সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে জানিয়েছে, উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিশেষায়িত দলগুলো বাসিন্দাদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছে। ঘটনাস্থলে চিকিৎসক ও অ্যাম্বুলেন্স দল সার্বক্ষণিক উপস্থিত থেকে শারীরিক ও মানসিক সহায়তা দিয়েছে।

খালিজ টাইমস-এর খবরে জানা যায়, আগুনে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হচ্ছে। ভবন নির্মাতা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে এ সহায়তা প্রদান করা হচ্ছে। এ ছাড়া ভবনের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।

99380919 14812987 image a 34 174

প্রসঙ্গত, মারিনা পিনাকল ভবনটি অতীতেও অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। ২০১৫ সালে ভবনের ৪৭ তলায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত ৪৮ তলায় ছড়িয়ে পড়ে। সেবারও দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দুবাই সিভিল ডিফেন্স।

ডিএমও জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং ভবিষ্যতের ঝুঁকি হ্রাসে জরুরি ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে কাজ করা হবে। বাসিন্দাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup