সর্বশেষ

এবার গাজা থেকে ইসরায়েলে হামলা

This time, an attack on israel from gazaProbashir city Popup 19 03

ইরান ও ইসরায়েলের চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে নতুন করে গাজা থেকেও ইসরায়েল লক্ষ্য করে রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, গাজা সীমান্তে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শনিবার সকালে ইসরায়েলের খোলা এলাকায় দুটি অবিস্ফোরিত রকেট পড়ে থাকতে দেখা যায়। পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজা থেকে রাতের আঁধারে এই রকেট হামলা চালানো হয়।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিশেক বলেছেন, ইরান প্রমাণ করে দিয়েছে যে কেউ অন্যায়ভাবে আগ্রাসন চালিয়ে শাস্তি এড়াতে পারে না। তিনি বলেন, ইসরায়েলকে জবাব দিয়ে ইরান দেখিয়েছে, ঔদ্ধত্যেরও মূল্য আছে।

রিশেক আরও বলেন, ইসরায়েলের যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এবার স্পষ্ট হয়েছে। ডজনখানেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে ইসরায়েলের ভেতরে ঢুকে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যা ইসরায়েলের জন্য বড় এক বার্তা।

প্রসঙ্গত, শুক্রবার ভোররাতে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। তার জবাবে শনিবার ভোরে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এই প্রতিশোধমূলক হামলা এখানেই শেষ নয়। অন্যদিকে ইসরায়েলি বাহিনীও জানিয়েছে, তারা ইরানের হুমকিস্বরূপ লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রাখবে। ফলে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03