সর্বশেষ

আটকে পড়া ইরানি হাজিদের প্রসঙ্গে সৌদি বাদশাহর নির্দেশ

Saudi king's orders regarding stranded iranian pilgrimsCity ads Investment (1)

ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার জেরে সৌদি আরবে আটকে পড়া ইরানি হজযাত্রীদের জন্য সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। আকাশপথ বন্ধ ও নিরাপত্তাজনিত জটিলতার কারণে নিজ দেশে ফিরতে না পারা ইরানি হাজিদের এই সংকটে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরব নিউজ জানিয়েছে, শুক্রবার (১৩ জুন) বাদশাহ সালমান এই মানবিক পদক্ষেপের নির্দেশ দেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরামর্শে হাজিদের সহায়তার একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা উপস্থাপন করা হলে, বাদশাহ তা অনুমোদন দেন।

Bc51998a55e696a35dae6334ac3a9205

হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। মন্ত্রণালয় নিশ্চিত করবে যেন ইরানি হজযাত্রীরা সৌদি আরবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় অবস্থান করতে পারেন। যতদিন না তারা নিরাপদে দেশে ফিরতে পারেন, ততদিন সৌদি কর্তৃপক্ষ এই সহায়তা অব্যাহত রাখবে।

অন্যদিকে, ইরানের প্রতি আন্তর্জাতিক সহানুভূতির পরিধি বাড়ছে। মুসলিম বিশ্বের দেশগুলোর পাশাপাশি এবার ল্যাটিন আমেরিকার ভেনেজুয়েলাও ইসরায়েলের হামলার কঠোর সমালোচনা করেছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক বিবৃতিতে ইসরায়েলের হামলাকে ‘নব্য-নাৎসি ইহুদিবাদী’ কর্মকাণ্ড আখ্যা দিয়ে একে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেন।

মাদুরো বলেন, “যুদ্ধকে না, ফ্যাসিবাদকে না, নব্য-নাৎসি ইহুদিবাদকে না বলুন।” তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে একবিংশ শতাব্দীর হিটলারের সঙ্গে তুলনা করে তীব্র ভাষায় নিন্দা জানান। এই প্রতিক্রিয়া আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রতি সহানুভূতিশীল মনোভাব আরও জোরদার করেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup