সর্বশেষ

এবার তেহরানে আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইলি হামলা

This time, israeli attacks on tehran international airport (2)City ads Investment (1)

ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। হামলার সময় বিমানবন্দর এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং পরে সেখান থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

আল জাজিরা আরও জানায়, বিস্ফোরণের ঘটনাস্থল ঘিরে ধোঁয়ার কুণ্ডলী স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তবে এই হামলার বিস্তারিত তথ্য বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির একজন প্রতিবেদক জানান, মেহরাবাদ বিমানবন্দরের একটি অংশ থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে দেখা গেছে। পাশাপাশি সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডও দেখা গেছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে শুক্রবার ভোররাতে তেহরানে ধারাবাহিক হামলা চালিয়েছিল ইসরাইলি বাহিনী। ওই হামলায় ইরানের সেনাপ্রধান, রেভ্যলুশনারি গার্ডের প্রধান এবং কমপক্ষে ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হন বলে জানা গেছে।

তবে শুধু প্রাণহানি নয়, সেই হামলায় একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনাও আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই ২৪ ঘণ্টার মধ্যেই আবারও বিমানবন্দর লক্ষ্য করে নতুন হামলা চালায় ইসরাইল।

এই ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় ইরান কী পদক্ষেপ নেয়, তা এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup