সর্বশেষ

গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৩ ইসরায়েলি সেনা নিহত

3 israeli soldiers killed in clashes with palestinian fighters in gazaCity ads Investment (1)

গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, নিহত সেনাদের সবার বয়স ছিল বিশের কোঠায়। সোমবার (২ জুন) সন্ধ্যায় এই সংঘর্ষ ঘটে। চলতি বছরের মার্চে যুদ্ধবিরতি ভেঙে আবার আক্রমণ শুরুর পর এটিকেই ইসরায়েলি বাহিনীর জন্য সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে দেখা হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার (৩ জুন) জানায়, গাজার উত্তরে তাদের বাহিনীর ওপর হামলায় তিন সেনা নিহত হয়। এর কয়েক ঘণ্টা আগেই হামাস জানায়, তাদের যোদ্ধারা ওই অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত রয়েছে। এই ঘটনার মাধ্যমে আবারও সেখানে উত্তেজনা চরমে পৌঁছেছে।

এদিকে ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় একদিনেই গাজায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৫২ ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার প্রকাশিত বিবরণ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫০৩ জন আহত হওয়ার পাশাপাশি হাসপাতালগুলোতে ৫২টি মৃতদেহ পৌঁছেছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি অভিযান শুরুর পর এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪৭০ জনে। আহত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৯৩ জন।

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের স্থল ও বিমানপথে হামলা জোরদার করে। সেই সময় থেকে শুধুমাত্র নতুন অভিযানে নিহত হয়েছেন ৪ হাজার ২০১ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ১২ হাজারের বেশি মানুষ। এসব হামলায় ধ্বংস হয়ে গেছে বহু অবকাঠামো।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসনের কারণে গাজার প্রায় ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাদের অধিকাংশই অস্থায়ী শিবিরে অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। পানির সংকট, বিদ্যুৎবিহীন অবস্থা ও চিকিৎসা সেবার ঘাটতি গাজাকে বসবাসের অনুপযোগী করে তুলেছে। বিশ্লেষকদের মতে, অঞ্চলটি কার্যত এক মানবিক বিপর্যয়ের মুখোমুখি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup