সর্বশেষ

গাজায় খাবার না পেয়ে আল্লাহর কাছে বিচার

Judgment before god for not getting food in gazaCity ads Investment (1)

ইসরায়েলকে উদ্দেশ্য করে এই নারী চিৎকার করে বলছেন, “ তোরা আমাদের অভুক্ত রেখেছিস, কুকুর। তবে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। সুন্দরভাবে সবকিছু সমাধান করার ক্ষমতা তার আছে।” এরপর আরব দেশগুলোর বিরুদ্ধে বিচার দিয়ে তিনি বারবার বলতে থাকেন, “আল্লাহ আরবদের বিচার করুক।”

গাজার খান ইউনিসে রাস্তা থেকে কাঁদতে কাঁদতে ওই নারীকে ময়লাযুক্ত আটা তুলে নিতে দেখা গেছে। তিনি আটার বস্তা না পাওয়ায় রাস্তায় পড়ে থাকা আটা নিজের বোরকায় নিতে থাকেন। ওই সময় তিনি চিৎকার করে আরব দেশগুলোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেন। সামাজিকমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি যে আটাগুলো তুলে নিচ্ছিলেন সেগুলো কোনোভাবেই খাওয়ার উপযোগী নয়।

দখলদার ইসরায়েল গাজায় অবরোধ আরোপ করে রাখায় জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলো দুর্ভিক্ষের ব্যাপারে সতর্কতা দিয়ে আসছে। যার চিত্র এখন ফুটে উঠছে। বিশ্ব খাদ্য সহায়তা পোগ্রাম জানিয়েছে, দীর্ঘদিন অভুক্ত থাকা এসব ফিলিস্তিনি এতটাই মরিয়া হয়ে ওঠেছেন যে, গত ৩১ মে প্রায় ৮০টি ত্রাণবাহী ট্রাক থামিয়ে সেগুলো লুট করে নেন তারা।

এসবের মধ্যে রোববার ভোরের দিকে দখলদার ইসরায়েলি সেনারা রাফাতে ত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর গুলি এবং ট্যাংক থেকে গোলা ছুড়ে। এতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২২০ জন। দখলদাররা গাজায় কোনো কিছু ঢুকতে না দেওয়ায় সেখানে হাহাকার পড়েছে। মানুষ একটু খাবারের আশায় জীবনের ঝুঁকি নিচ্ছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup