সর্বশেষ

সিরিয়ায় সরকারি কর্মচারীদের বেতনে সহায়তা দেবে মধ্যপ্রাচ্যের দুই দেশ

Two middle eastern countries to help pay salaries of civil servants in syriaProbashir city Popup 19 03

বাশার আল-আসাদের পতনের পর সিরিয়া আন্তর্জাতিক সহায়তা পেতে শুরু করে। সম্প্রতি দেশটির ওপর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এবার মধ্যপ্রাচ্যের দুই মুসলিম দেশ সৌদি আরব ও কাতার যৌথভাবে সিরিয়ার সরকারি কর্মচারীদের বেতন প্রদানে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ এক সংবাদ সম্মেলনে বলেন, সৌদি আরব ও কাতার তিন মাসব্যাপী এই আর্থিক সহায়তা দেবে। সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন। যদিও মোট অর্থ সহায়তার পরিমাণ নির্দিষ্ট করে জানানো হয়নি, তবে এর ধরণ কাতারের আগের আর্থিক সহায়তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে উল্লেখ করা হয়।

Vp 1748848845

এই পদক্ষেপটি এসেছে গত এপ্রিল মাসে সৌদি আরব ও কাতারের পক্ষ থেকে সিরিয়ার ওয়ার্ল্ড ব্যাংকে প্রায় ১৫ মিলিয়ন ডলারের বকেয়া পরিশোধের পরপরই। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র গত ডিসেম্বরে সিরিয়ার ইসলামপন্থি সরকারকে স্বীকৃতি দিয়ে পূর্ববর্তী নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়, যা সৌদি যুবরাজের অনুরোধে গৃহীত সিদ্ধান্ত বলে জানা যায়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, তার সফরের সঙ্গে একটি উচ্চপর্যায়ের অর্থনৈতিক প্রতিনিধি দলও এসেছে, যারা সিরিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পুনর্গঠন, জ্বালানি, কৃষি এবং অবকাঠামো খাতে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা করবে। আগামীতে সৌদি বিনিয়োগকারীরা সিরিয়া সফর করবেন বলেও জানান তিনি।

সিরিয়ার অন্তর্বর্তী সরকার আশা করছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আরব দেশগুলোর পুনরায় সমর্থনের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশটি পুনর্গঠনের পথে দ্রুত এগিয়ে যাবে। এ লক্ষ্যে কুয়েতের আমিরের আমন্ত্রণে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আগামী রোববার কুয়েত সফরে যাবেন, যেখানে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03