সর্বশেষ

ফিলিস্তিনে সৌদিসহ ৬ আরব দেশের বৈঠক পণ্ড করলো ইসরায়েল

Israel cancels meeting of 6 arab countries including saudi arabia in palestine (1)City ads Investment (1)

পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা ছিল সৌদি আরবের নেতৃত্বে পাঁচটি আরব দেশ এবং তুরস্কের প্রতিনিধিদের। তবে রোববার (১ জুন) অনুষ্ঠেয় এ বৈঠক ইসরায়েলের বাধার মুখে বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, জর্ডান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের। শনিবার (৩১ মে) দেওয়া বিবৃতিতে জর্ডান জানায়, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা তাদের সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। ইসরায়েলের এ ধরনের আচরণকে ‘ঔদ্ধতাপূর্ণ’ বলেও উল্লেখ করা হয়।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি ভূখণ্ডের সীমান্ত এবং আকাশসীমার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। শুক্রবার রাতেই ইসরায়েল জানায়, তারা আরব পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠক আয়োজনের অনুমতি দেবে না।

ইসরায়েলের এক কর্মকর্তা এই বৈঠককে ‘উসকানিমূলক’ বলে উল্লেখ করে বলেন, রামাল্লায় একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচারণা নিয়ে আলোচনা করতেই আরব দেশগুলো এ বৈঠক ডাকছিল। ৭ অক্টোবরের ঘটনার নিন্দা না করায় এসব দেশের প্রতি ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ইসরায়েল তার নিরাপত্তার স্বার্থে এই বৈঠকে সহযোগিতা করবে না।

এই বৈঠকটি এমন সময় বাতিল করা হলো, যখন আসছে ১৭ থেকে ২০ জুন নিউইয়র্কে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয় নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স ও সৌদি আরব। বিশ্লেষকদের মতে, বৈঠক বাতিলের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তিপ্রচেষ্টায় নতুন করে বাধা সৃষ্টি হলো।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup