সর্বশেষ

আমিরাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রবাসীরা

ProbashiProbashir city Popup 19 03

সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসা খাতে অভাব রয়েছে দেশীয় ডাক্তার, নার্স ও ল্যাব টেকনিশিয়ানের। প্রবাসীদের অনুপাতে চিকিৎসা সেবায় নিয়োজিত বাংলাদেশি পেশাজীবীদের সংখ্যা খুবই কম। যদিও আরব আমিরাতে এই পেশাগুলোর ব্যাপক চাহিদা রয়েছে, তবে উপযুক্ত প্রশিক্ষণের অভাবে সে সুযোগ কাজে লাগানো যাচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রবাসী বাংলাদেশিরা বলছেন, ভাষাগত কারণে অনেক সময় আরবি কিংবা ইংরেজি ভাষাভাষী চিকিৎসকদের সঙ্গে সহজে যোগাযোগ করা সম্ভব হয় না। এ অবস্থায় বাংলাদেশি চিকিৎসকরা প্রবাসীদের প্রধান ভরসা হয়ে ওঠেন। কিন্তু ডাক্তারদের সংখ্যার ঘাটতির কারণে অনেক প্রবাসী কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

আবুধাবির বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে কর্মরত চিকিৎসকরা জানিয়েছেন, এমবিবিএস পাশ করে বাংলাদেশে বিএমডিসি নিবন্ধন ও দুই বছরের অভিজ্ঞতা অর্জন করলে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কাজ করার ভালো সুযোগ রয়েছে। এ ছাড়া স্পেশালিস্ট চিকিৎসকদের জন্য আরও বড় পরিসরে সুযোগ রয়েছে বলে জানান তারা।

চিকিৎসকের পাশাপাশি নার্স, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্ট ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদাও উল্লেখযোগ্য। বিশেষ করে নার্সিং পেশায় ১৫ বছরের বেশি অভিজ্ঞদের জন্য সম্প্রতি দুবাই সরকার ‘গোল্ডেন ভিসা’ প্রদানের ঘোষণা দিয়েছে।

এই সুযোগ কাজে লাগাতে প্রবাসীরা বাংলাদেশ সরকারকে দেশে বিশ্বমানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানিয়েছেন, বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও কর্মী উন্নয়নের লক্ষ্যে আমিরাত সরকারের সঙ্গে আলোচনা চলছে। তিনি জানান, প্রয়োজনীয় অবকাঠামো বাংলাদেশ সরকার দেবে, আর আমিরাতের পক্ষ থেকে থাকবে প্রশিক্ষণ কারিকুলাম ও কর্মী চাহিদা অনুযায়ী নিয়োগের ব্যবস্থা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03