সর্বশেষ

দুবাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

Bangladeshi expatriate dies of electrocution in dubaiCity ads Investment (1)

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন মুহাম্মদ বাবু নামের এক বাংলাদেশি যুবক। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর এলাকার বাসিন্দা।

সোমবার (২৬ মে) সকালবেলা দুবাইয়ের জেবাল আলী এলাকায় একটি ভিলায় ড্রিল মেশিন চালানোর সময় হঠাৎ শর্টসার্কিট ঘটে। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুর মৃত্যু হয় বলে জানা গেছে।

জানা গেছে, বাবু তার শৈশব কাটিয়েছেন ফটিকছড়ির লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য গোপাল ঘাটা এলাকায় তার নানার বাড়িতে। তার নানা মো. সোলেয়মান এবং মামা মো. কামালের সঙ্গে তিনি দীর্ঘদিন সেখানে বসবাস করেন। ওই এলাকায় গোপাল ঘাটা উচ্চবিদ্যালয় সংলগ্ন নেছারুল হক মেব্বারের বাড়ি তাঁদের পারিবারিক ঠিকানা হিসেবে পরিচিত।

পরে তিনি নিজ বাড়ি বাবুনগরে ফিরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বাবু দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন।

তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসে কর্মরত একজন যুবকের এভাবে প্রাণ হারানোতে সবাই মর্মাহত। তাঁর মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03