সর্বশেষ

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুতির মিসাইল হামলা, আহত ৬

Houthi missile attack on israel's main airport, 6 injuredProbashir city Popup 19 03

ইরান-সমর্থিত ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুথিরা ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় ছয়জন আহত হয়েছেন এবং হামলার পর বিমানবন্দরটির ফ্লাইট স্থগিত করা হলেও পরে আবার তা চালু করা হয়।

টাইমস অব ইসরায়েল জানায়, রোববার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন শোনা যায় এবং এর কিছুক্ষণ পরই ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে আঘাত হানে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের ওয়াচ টাওয়ারের কাছে একটি খোলা জায়গায় পড়ে এবং বিস্ফোরণে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ হামলার প্রতিক্রিয়ায় বলেন, তাদের আঘাত করলে এর কয়েকগুণ কঠিন জবাব দেওয়া হবে। অন্যদিকে, হুথি মুখপাত্র ইয়াহইয়া সারিই বলেন, ইসরায়েলি বিমানবন্দর আর বিমানযাত্রার জন্য নিরাপদ নয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) স্বীকার করেছে যে তারা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করেছে। আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার এই অঞ্চলের সামরিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে।

হুথিরা গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গত বছরের নভেম্বর থেকে ইসরায়েল এবং এর মিত্রদের জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও ইয়েমেনে হামলা চালিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03