সর্বশেষ

দাবানলে পুড়ছে ইসরাইল, পৌঁছায়নি আন্তর্জাতিক সহায়তা

Israel is burning in fires, international aid has not arrivedCity ads Investment (1)

ইসরায়েলে ভয়াবহ দাবানলে নতুন করে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে রাজধানী তেলআবিব থেকে জেরুজালেমগামী রুট-১ মহাসড়কে। অগ্নিকাণ্ডের কারণে এই মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং আশপাশের এলাকায় যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির দমকল বাহিনী ও সেনাবাহিনীর বিশেষ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, তবে তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করছে।

Israel wildfires 32293

‘দ্য জেরুজালেম পোস্ট’-এর এক প্রতিবেদনে জানানো হয়, দাবানলের ভয়াবহতা বিবেচনায় ইসরায়েল আন্তর্জাতিক সহায়তার জন্য বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর ইতোমধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, সুইডেন, চেক প্রজাতন্ত্র, আর্জেন্টিনা, উত্তর ম্যাসেডোনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন। ইউরোপীয় দেশগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্রোয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি বিশেষ বিমান ‘কানাডায়ার CL-415’ এবং ১১ জন সদস্য আগুন নেভাতে ইসরায়েলে পাঠানো হচ্ছে। ইতালি ও ক্রোয়েশিয়া থেকে আরও তিনটি দমকল বিমান শিগগিরই পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সাইপ্রাস থেকে সহায়তা প্রথমে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এছাড়াও স্পেন, ফ্রান্স এবং ইউক্রেন এই সংকটে ইসরায়েলকে বিমান সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে ইসরায়েলি দমকল বাহিনীর ১১৯ জন কর্মী, ১০টি দমকল বিমান এবং একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। উদ্ধারকারী দল ধোঁয়ায় আটকে পড়া নয়জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে, এবং তিনটি ব্যক্তিগত গাড়ি আগুনে পুড়ে গেছে।

দেশটির জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, তবে বাতাসের গতি বাড়ায় আগুনের বিস্তার রোধে মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। নাগরিকদের বিপদাপন্ন এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup