সর্বশেষ

প্রবাসী শিশুকে হত্যা করল তারই দাদি

Expatriate child killed by his own grandmotherProbashir city Popup 19 03

আমিরাতের দুবাইয়ে এক প্রবাসী প্রতিবন্ধী শিশুর সঙ্গে ঘটল নির্মম ঘটনা। ৮ বছর বয়সী অটিস্টিক ওই মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার দাদীকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দাদী নাতনিকে পোশাক বদলাতে সাহায্য করার কিছুক্ষণ পর সেই পোশাক ব্যবহার করেই তাকে শ্বাসরোধে হত্যা করেন।

মেয়েটির বাবা প্রবাসী আফগানি একজন মসজিদের ইমাম, জানান—ঘটনার সময় তিনি কিছুক্ষণের জন্য বাইরে ছিলেন। বাড়িতে ফিরে এসে মেয়েকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকেন, কিন্তু প্যারামেডিকরা এসে জানান, মেয়েটি আর বেঁচে নেই। তার গলায় স্পষ্ট শ্বাসরোধের চিহ্ন দেখা যায়।

মেয়েটির বাবা সন্দেহ করেন যে তার মা—অর্থাৎ শিশুটির দাদীই—এ হত্যার সঙ্গে জড়িত। দাদী সম্প্রতি ভিজিট ভিসায় আফগানিস্তান থেকে দুবাই এসেছিলেন ছেলের কাছে। তদন্তে দেখা যায়, এই দাদীই ছিলেন শিশুটিকে জীবিত দেখার শেষ ব্যক্তি।

জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করে বলেন, শিশুটির অসুস্থতা তাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলেছিল এবং তিনি তার ছেলে ও পুত্রবধূকে এই দায়িত্ব থেকে মুক্তি দিতে চেয়েছিলেন। বর্তমানে দাদীকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে, এবং মামলার তদন্ত চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03