সর্বশেষ

প্রবাসী বাংলাদেশিদের পছন্দের শীর্ষে কেন সৌদি আরব?

Why is saudi arabia the top choice of expatriate bangladeshis01Probashir city Popup 19 03

প্রতিবছর সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম চার মাসেই সৌদি আরবে গেছেন ১ লাখ ২০ হাজার ৮৭৬ জন বাংলাদেশি। অন্য শ্রমবাজারের তুলনায় এই সংখ্যা অনেক বেশি।

গত বছর সৌদি আরবে ৬ লাখ ২৮ হাজার ৫৬৪ জন এবং ২০২৩ সালে ৪ লাখ ৯৭ হাজার ৬৭৪ জন বাংলাদেশি কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন। এসব তথ্য থেকেই স্পষ্ট, সৌদি আরব বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের কাছে সবচেয়ে পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে।

প্রবাসী বাংলাদেশিরা বলছেন, সৌদি আরবকে বেছে নেওয়ার অন্যতম কারণ হলো ইসলামিক পরিবেশ ও কাজের সহজলভ্যতা। দিনাজপুরের তোবারক ইসলাম, যিনি বর্তমানে মসজিদে ইমামতি করছেন, জানান—সৌদি আরবে অবস্থান করে অল্প খরচে হজ ও ওমরাহ পালন করা সম্ভব হয়, যা অনেকের জন্য বড় প্রেরণা। একই মত প্রকাশ করেছেন রংপুরের শাহরিয়ার পারভেজ, যিনি একটি ফার্মেসিতে কর্মরত। তাঁর মতে, পরিচিত মানুষ বেশি থাকায় কাজ পাওয়া সহজ হয়।

বিশেষজ্ঞরা বলছেন, সৌদি শ্রমবাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়লেও রেমিট্যান্স প্রবাহ কমছে। এর অন্যতম কারণ হচ্ছে অনেক বাংলাদেশি প্রবাসীর অবৈধ হয়ে পড়া। তাই শ্রমবাজারটি টিকিয়ে রাখতে সরকারের নজরদারি বাড়ানো জরুরি বলে মত দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03