সর্বশেষ

সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরাইলি বিমান হামলা

সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরাইলি বিমান হামলাCity ads Investment (1)

সিরিয়ায় আবার হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। সিরিয়ার তাদমুর এবং টি-৪ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। মঙ্গলবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা হোমসের পালমিরা শহরের কাছে অবস্থিত বিমান ঘাঁটিতে ‘অবশিষ্ট সামরিক সক্ষমতা’য় আঘাত করেছে।

কয়েকদিন আগেও একই ঘাঁটিকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছিল ইসরাইলি বাহিনী।

এর আগে সোমবার (২৪ মার্চ) ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা ক্যালাস বলেন, সিরিয়ার পাশাপাশি লেবাননে ইসরাইলের হামলা অধিকতর তীব্র হওয়ার ঝুঁকি রয়েছে।

সিরিয়ায় গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর শুরু হওয়া ইসরাইলের হামলাকে অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন কাজা ক্যালাস। কারণ সিরিয়া এখন ইসরাইলে হামলা করছে না।

প্রসঙ্গত, ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের উৎখাতের পর থেকে ইসরাইল সিরিয়ার লক্ষ্যবস্তুতে শত শত বিমান হামলা চালিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি অনুসারে, ইসরাইলি সেনাবাহিনী ৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ সালের মধ্যে সিরিয়ার লক্ষ্যবস্তুতে ৫০০ টিরও বেশি বিমান হামলা চালিয়েছে এবং এ পর্যন্ত ২১টি নথিভুক্ত হামলা চালিয়েছে।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup