সর্বশেষ

কাতারে এক হাজারেরও বেশি পণ্যে বিশেষ মূল্যছাড়

কাতারে এক হাজারেরও বেশি পণ্যে বিশেষ মূল্যছাড়Probashir city Popup 19 03

কাতারে রমজান মাস উপলক্ষ্যে নিয়মিত ভোগ্যপণ্যের দাম কমানোর বিশেষ উদ্যোগ চালু করার ঘোষণা দিয়েছে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। যার মাধ্যমে ১ হাজার টিরও বেশি প্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়েছে।

কাতারজুড়ে প্রধান খুচরা বিক্রেতাদের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়িত এই উদ্যোগটি পবিত্র রমজান মাসের শেষ পর্যন্ত চলবে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এই উদ্যোগটি ভোক্তাদের উপর আর্থিক ব্যয় কমানোর জন্য তাদের চলমান প্রচেষ্টার অংশ।

বিভিন্ন ধরণের প্রয়োজনীয় পণ্য ময়দা, চিনি, চাল, ডাল, পাস্তা, মুরগির মাংস, রান্নার তেল এবং দুধের মতো খাদ্যপণ্য, সেইসাথে টিস্যু, অ্যালুমিনিয়াম ফয়েল এবং গৃহস্থালী পণ্য এই উদ্যোগের আতাভুক্ত থাকবে।

বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় তাদের মূল্য ছাড়ের এই নীতি মেনে চলা নিশ্চিত করার জন্য বাণিজ্যিক আউটলেটগুলো পরিদর্শনের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া মন্ত্রণালয় ভোক্তাদের এই উদ্যোগের সুবিধা নিতে এবং দায়িত্বশীলভাবে কেনাকাটা করতে উৎসাহিত করেছে। একই সাথে তাদের সতর্ক থাকতে এবং মূল্য লঙ্ঘনের ক্ষেত্রে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03