পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিভিন্ন দেশের ১ হাজার ২৯৫ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সেই সঙ্গে রমজানের শুভেচ্ছা স্মারক হিসেবে বন্দিদের যে কোনো ধরনের ঋণ পরিশোধে সহায়তার নির্দেশ দেওয়া হয়।
প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি চান যারা মুক্তি পাবে তারা যেন নতুন জীবন শুরু করতে পারে। তাদের পরিবার যে দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে তা থেকে রেহাই পাক।
শারজাহ সরকারের মিডিয়া ব্যুরো বৃহস্পতিবার জানিয়েছে, শারজাহর শাসক শেখ ড. সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি ৭০৭ জন বন্দিকে মুক্তি দিয়েছেন। আজমানের শাসক শেখ হুমাইদ বিন রশিদ আল নুয়াইমিও ২০৭ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন, আর রাস আল খাইমাহর শাসক শেখ সৌদ বিন সাকর আল কাসিমি ৫০৬ বন্দি মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আরও
শুধু এবারই নয় আমিরাতের শেখরা প্রায়ই বিভিন্ন দিবস এবং ধর্মীয় উপলক্ষ্যের দিনে বন্দিদের মুক্তির নির্দেশ দেন। গত বছর রমজান মাসকে সামনে রেখে ৭৩৫ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।











