সর্বশেষ

ওমানে অভিযানে ১৯ প্রবাসী গ্রেপ্তার

ওমানে অভিযানে ১৯ প্রবাসী গ্রেপ্তারProbashir city Popup 19 03

ওমানে অবৈধ প্রবাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মাস্কাট থেকে ১৯ জনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। বুধবার রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে সিব থেকে নথিপত্রবিহীন ৬ জনকে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে শ্রম এবং আবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। একই সময়ে প্রবাসী নারীদের দিয়ে অনৈতিক কাজ করানোর অভিযোগে আটক করা হয় ১৩ জনকে। পুলিশের অনুসন্ধান ও অপরাধ তদন্ত বিভাগ এবং সিবের স্পেশাল টাস্ক ফোর্স এসব অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার হওয়া প্রবাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ওমানে অবৈধভাবে কাজ করা প্রবাসীদের রুখতে এবং অপরাধ দমনে অভিযান আরও জোরদারের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে সিকিউরিটি এন্ড সেফটি সার্ভিসেস কর্পোরেশনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। জানুয়ারির ৫ তারিখ থেকেই সেই নির্দেশনা মেনে কাজ করছে ইনস্পেকশন টিম। অপরাধে জড়িত প্রবাসীদের গ্রেপ্তার, সংরক্ষিত পেশায় প্রবাসীদের কাজ করা ঠেকানো, শ্রম আইন লঙ্ঘন প্রতিরোধ এবং ওমানি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই পদক্ষেপের উদ্দেশ্য।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03