সর্বশেষ

সৌদিতে তাঁবুর ভেতর নিথর দেহ, কীভাবে ঘটল দম্পতির করুণ পরিণতি?

সৌদিতে তাঁবুর ভেতর নিথর দেহ, কীভাবে ঘটল দম্পতির করুণ পরিণতি?City ads Investment (1)

সৌদি আরবের আল-জওফ প্রদেশের কুরাইয়াত শহরের মরুভূমিতে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শীত নিবারণের জন্য তাঁবুর ভেতর কয়লা জ্বালানোর সময় বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। নিহত দম্পতি হলেন কাবলেন আল-শারারি ও তার স্ত্রী। তারা মূলত মরুভূমিতে ট্রাফল সংগ্রহ ও রাত্রিযাপনের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন।

ঘটনাটি ঘটেছে রাজধানী রিয়াদ থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত সাকাকা মরুভূমিতে। দীর্ঘ সময় ধরে তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয় প্রশাসনের কাছে উদ্ধারকারী দল পাঠানোর আবেদন করেন। উদ্ধারকারী দল খুঁজতে খুঁজতে তাঁবুর ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

 

সৌদি নাগরিক সুরক্ষা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁবুর ভেতর কয়লা জ্বালানোর ফলে বাতাসে বিপজ্জনক মাত্রায় কার্বন মনোক্সাইড জমা হয়, যা সরাসরি বিষক্রিয়ার কারণ হয়ে দাঁড়ায়।

এই ঘটনার পর সৌদি সিভিল ডিফেন্স বিভাগ নাগরিকদের প্রতি সতর্কবার্তা জারি করেছে। তাদের পরামর্শ, শীতকালে উষ্ণতা পাওয়ার জন্য কয়লা বা কাঠ জ্বালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে বদ্ধ স্থান, যেমন ঘর বা তাঁবুতে এ ধরনের জ্বালানি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

এই ঘটনা নাগরিকদের মধ্যে শোকের ছায়া ফেলেছে এবং শীতকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সচেতনতা বাড়াতে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup