সর্বশেষ

কাতার-বাংলা প্রেসক্লাবের সভাপতি হাজারি, সাধারণ সম্পাদক মামুন

কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি হাজারি, সাধারণ সম্পাদক মামুনCity ads Investment (1)

কাতার-বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল ও নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে গোলাম মাওলা হাজারি সভাপতি এবং মামুন অর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০২৫-২৬ মেয়াদে দায়িত্ব পালন করবেন এই নতুন নেতৃত্ব।

গত ১ ফেব্রুয়ারি শনিবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত কাতারের দোহায় অবস্থিত রয়েল আকসা রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যালটের মাধ্যমে ১৪ জন সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক ইউসুফ পাটোয়ারী লিংকন।

নতুন নির্বাচিত ১৬ সদস্যের কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আকবর হোসেন বাচ্চু (বাংলা টিভি), সহসভাপতি আমিন বেপারি (ডিবিসি নিউজ), সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ সজিব (এস এ টিভি), কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন সাগর (নাগরিক টিভি), দপ্তর সম্পাদক শাহরিয়ার শামিম (গ্লোবাল টিভি) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে ইএম আকাশ (টিবিএন২৪ টিভি) ও ইউসুফ পাটোয়ারী লিংকন (মোহনা টিভি)। এছাড়া পর্যবেক্ষণ সদস্য হিসেবে রয়েছেন মহিউদ্দিন চৌধুরী, দোলন খান, মোস্তাগ আহমেদ বাপ্পি, এস আলম সবুজ, জিসান উদ্দিন ও মায়া হাওলাদার।

নির্বাচনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি ফলাফল ঘোষণা করেন এবং নতুন কমিটির সাফল্য কামনা করেন। এছাড়াও বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কমিউনিটি নেতা সৈয়দ আনা মিয়া, এমএম নুর, আবুল কাশেম, নরুল ইসলাম, ইঞ্জিনিয়ার হোসাইন ও মাহবুবর রহমান বাবুসহ কাতারের সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নতুন নেতৃত্বের অধীনে কাতার-বাংলা প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup