সর্বশেষ

আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ বৈঠক

আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ বৈঠকProbashir city Popup 19 03

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের ভিসা সহজীকরণসহ বিভিন্ন জটিলতা নিরসনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স অ্যান্ড এমিরেটাইজেশনের আন্ডার সেক্রেটারি খলিল ইব্রাহিম খোরির সঙ্গে এই বৈঠক করেন।

বুধবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত এই বৈঠকে দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ভিসা প্রাপ্তি ও ভিসা স্থানান্তর সহজীকরণ এবং প্রবাসী কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

কনসাল জেনারেল রাশেদুজ্জামান সংযুক্ত আরব আমিরাতে প্রকৌশলী, ডাক্তার, নার্সসহ বিভিন্ন সেক্টরে অধিক হারে বাংলাদেশি নিয়োগের বিষয়ে খোরির দৃষ্টি আকর্ষণ করেন।

এছাড়াও, তিনি দুবাইসহ আমিরাতের বন্দরসমূহে বাংলাদেশি নাবিকদের সাইন অব/ট্রানজিট ভিসা প্রাপ্তিতে যে জটিলতা সৃষ্টি হয়েছে, তা নিরসনে মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স অ্যান্ড এমিরেটাইজেশনের সহযোগিতা কামনা করেন।

ইব্রাহিম খোরি কনসাল জেনারেলের অনুরোধগুলো মনোযোগ সহকারে শোনেন এবং এ বিষয়ে তার মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাইয়ের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ আব্দুস সালাম, প্রথম সচিব (শ্রম) মিসেস শাহনাজ পারভীন এবং মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স অ্যান্ড এমিরেটাইজেশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03