সর্বশেষ

গ্রেফতারের আশঙ্কায় সফর বাতিল করলেন ইসরাইলি মন্ত্রী

গ্রেফতারের আশঙ্কায় ইউরোপ সফর বাতিল করলেন ইসরাইলি মন্ত্রীProbashir city Popup 19 03

গাজায় যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতারের আশঙ্কায় ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টের একটি নির্ধারিত সফর বাতিল করেছেন ইসরাইলের প্রবাসী বিষয়ক মন্ত্রী অ্যামিচাই চিকলি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

কান নিউজ এজেন্সির বরাত দিয়ে এতে বলা হয়, ফিলিস্তিনিপন্থি ও ইসরাইলবিরোধী দলগুলো তার গ্রেফতারের জন্য পরোয়ানা চাইবে এমন আশঙ্কায় ইউরোপীয় পার্লামেন্টে সফর বাতিল করেছেন অ্যামিচাই চিকলি।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, পূর্ণ সতর্কতার আলোকে নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে অ্যামিচাই চিকলির সফর বাতিল করা হলো।

প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের কর্মকর্তারা ইসরাইলকে জানিয়েছেন চিকলি দেশটিতে থাকাকালে কূটনৈতিক নিরাপত্তা পাবেন না। কারণ তার এই সফর সরকারি না। এরপরই চিকলির সফর বাতিল করা হয়।

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি সেনা ও সরকারি কর্মকর্তারা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে গ্রেফতার আতঙ্কে রয়েছেন। যুদ্ধাপরাধের অভিযোগে গত বছর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত। এরপর যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারের আশঙ্কায় গাজা উপত্যকায় অভিযানে অংশ নেওয়া ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রায় ৩০ জন সেনা ও কর্মকর্তাকে বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেয় দেশটি। শুধু তাই নয়, ব্রাজিল ও শ্রীলংকা ভ্রমণে গিয়ে পালিয়ে দেশে ফিরে আসতে হয়েছিল দুই ইসরাইলি সেনাকে। সাইপ্রাস, স্লোভেনিয়া, নেদারল্যান্ডস ভ্রমণকালে আরও কিছু সেনাকে দেশে ফিরতে বলা হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03