সর্বশেষ

মদিনার সড়কে চালু হলো মোটরসাইকেল অ্যাম্বুলেন্স সেবা

মদিনার সড়কে চালু হলো মোটরসাইকেল অ্যাম্বুলেন্স সেবা

পবিত্র নগরী মদিনাতে জরুরি মেডিকেল সেবা দিতে নতুন এক মডেলে উন্মেচন করেছে সৌদি আরব। যার নাম দেয়া হয়েছে মোটরসাইকেল অ্যাম্বুলেন্স সেবা। এর মাধ্যম দ্রুত সময়ের মধ্যেই স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া যাবে।

এ ধরনের সেবার মাধ্যমে মদিনার যেসব অঞ্চলে ব্যাপক যানজট রয়েছে এবং ঘনবসতিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। 

মোটরসাইকেলগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার জন্য মেডিকেল সরঞ্জাম বহনের সুযোগ থাকবে। এছাড়া এখাতে যারা কাজ করবেন তাদের উন্নত মেডিকেল প্রশিক্ষণ দেয়া হবে।

নতুন এই মডেলের উদ্বোধন করেন মদিনার আঞ্চলিক গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ এবং মদিনা শাখার রেড ক্রিসেন্ট পরিচালক ডাক্তার আহমেদ বিন আলী আল জাহরানি।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post