সর্বশেষ

কাটছেনা আমিরাতের ভিসা জটিলতা, কপাল পুড়ছে কর্মীদের

visaProbashir city Popup 19 03

মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মী পাঠানো সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে কমে গেছে।

কয়েক মাস ধরে আমিরাতে বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা বন্ধ থাকার ফলে শ্রমবাজারটি অনেকটাই রুদ্ধ হয়ে পড়েছে।

এ কারণে একদিকে যেমন ভ্রমণের জন্য আগ্রহী ব্যক্তিরা হতাশ, তেমনি কর্মসংস্থান প্রত্যাশী বাংলাদেশিরাও চাকরি পাওয়ার সুযোগ হারাচ্ছেন।

জানা গেছে, ভিসা বন্ধের কারণে গত বছর থেকে চলতি বছর পর্যন্ত দেশটিতে কর্মী পাঠানোর সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেছে। বিএমইটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ৯৮ হাজার ৬১৪ জন কর্মী আমিরাতে গিয়েছিলেন। কিন্তু চলতি বছরের নভেম্বর পর্যন্ত ওই সংখ্যা মাত্র ৪৭ হাজার ১৬৫ জনে দাঁড়িয়েছে।

এর পাশাপাশি, দেশটিতে প্রতিষ্ঠানের নিয়োগদাতা পরিবর্তনের সুযোগও বন্ধ রয়েছে, ফলে অনেক প্রবাসী বিপাকে পড়েছেন।

তবে, আমিরাত সরকারের ঘোষণা করা চলমান সাধারণ ক্ষমার আওতায় কিছু বিশেষ ক্ষেত্রে, যেমন দুবাইতে শিক্ষাগত সনদধারী চাকরিপ্রত্যাশীদের জন্য ভিসা দেওয়ার সুযোগ রয়েছে।

আমিরাতে ২০১২ সালে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান ভিসা প্রদান বন্ধ ঘোষণা করা হয়, ফলে প্রতি বছর কর্মী পাঠানোর সংখ্যা ৩০ হাজারের নিচে নেমে যায়। এই পরিস্থিতি প্রায় ৯ বছর স্থায়ী ছিল।

এরপর ২০২২ ও ২০২৩ সালে, বিশেষ শর্তের মাধ্যমে ভিজিট ভিসা ও শিক্ষাগত সনদ প্রদান শর্তে আমিরাতে কর্মী পাঠানো পুনরায় শুরু হয়।

এর ফলে প্রায় দুই লাখ বাংলাদেশি কর্মী আমিরাতে প্রবেশ করেন। কিন্তু ২০২৪ সালে আবারও ভিসা বন্ধ করা হলে কর্মী পাঠানো কমে যায়।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03