সর্বশেষ

ঈদুল আজহায় মিলতে পারে টানা ৯ দিনের ছুটি

7a08cfc5648938ec94e81c60650aad79afd41aaf3b32e50c (1)Probashir city Popup 19 03

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও আরাফাহ দিবস উপলক্ষে টানা ছয় দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের মে মাসে বছরের অন্যতম দীর্ঘ এই ছুটি উপভোগ করতে পারবেন দেশটির বাসিন্দারা। সম্প্রতি সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ মে জিলহজ মাস শুরু হতে পারে। ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ মাসের ৯ তারিখে আরাফাহ দিবস পালিত হয়, যা মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র একটি দিন। এই দিনটির পরপরই তিন দিনব্যাপী ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। প্রাথমিক হিসাব অনুযায়ী, ২৬ মে মঙ্গলবার আরাফাহ দিবস হতে পারে। সে অনুযায়ী, আরাফাহ দিবস ও ঈদুল আজহা উপলক্ষে ২৬ থেকে ২৯ মে পর্যন্ত দেশটিতে সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটির দিন শনি ও রোববার যুক্ত হয়ে মোট ছুটির পরিমাণ দাঁড়াবে ছয় দিনে।

তবে এই লম্বা ছুটিকে আরও দীর্ঘ করার দারুণ এক সুযোগও রয়েছে বাসিন্দাদের সামনে। কোনো কর্মী যদি ২৫ মে সোমবার এক দিনের বার্ষিক ছুটি নেন, তবে আগের সপ্তাহের সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিনি টানা ৯ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন। ভ্রমণ, পারিবারিক আয়োজন কিংবা দৈনন্দিন ব্যস্ততা থেকে বিশ্রাম নেওয়ার জন্য এটি একটি চমৎকার সুযোগ তৈরি করবে। তবে আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির এই চূড়ান্ত তারিখ পুরোপুরি সৌদি আরবে চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

ইসলাম ধর্মে ঈদুল আজহা দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই উৎসবের সবচেয়ে বড় শিক্ষা হলো তাকওয়া বা আল্লাহভীতির চর্চা। লোকদেখানো বা ব্যক্তিগত অহমিকা প্রদর্শন নয়, বরং আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করে তাঁর সন্তুষ্টি লাভের আশায় প্রিয়তম বস্তু বিসর্জন দেওয়াই কোরবানির মূল লক্ষ্য। পবিত্র কোরআনের সুরা হজে বলা হয়েছে, কেউ আল্লাহর নিদর্শনাবলিকে সম্মান করলে তা তার হৃদয়ের তাকওয়াপ্রসূত। শরিয়তের পরিভাষায়, মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে পশু জবেহ করাকে কোরবানি বলা হয়, যা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের জন্য এক মহৎ ইবাদত।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03