সর্বশেষ

ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার

Image 272756Probashir city Popup 19 03

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পক্ষে পোস্ট দেওয়ায় বাহরাইনে এক বাংলাদেশিসহ ছয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার হওয়া বাকি পাঁচজন পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে। গতকাল সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাহরাইন নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার হওয়া ওই প্রবাসী বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির সাইবার ক্রাইম প্রতিরোধ শাখা বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

বাহরাইন নিউজ এজেন্সির ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলমান এই সংঘাতে ইরানের আগ্রাসনের বিভিন্ন ভিডিও ধারণ, প্রকাশ বা পুনরায় শেয়ার করার অভিযোগে এই ছয় এশীয় নাগরিককে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে। অভিযুক্তরা এসব ভিডিও প্রচারের মাধ্যমে শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, যা বাহরাইনের জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করছে কর্তৃপক্ষ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ইতিমধ্যে অভিযুক্ত প্রবাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাঁদের পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ডিসেন্টের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03